দশমিনায় আ.লীগসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ৬

বরিশাল ব্যুরো: পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাসহ মোট ৩৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দশমিনা সদর ইউনিয়নের চরহাদি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কালু মৃধা বাদী হয়ে মামলাটি […]

ঢাকা অস্থিতিশীল করার প্রস্তুতিকালে রংপুরে যুবলীগ নেতা আটক

রংপুর প্রতিনিধি: আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে সাংগঠনিক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সময়, রংপুরের পীরগাছা থেকে যুবলীগ নেতা ও স্থানীয় সন্ত্রাসী আমজাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রংপুর গাইবান্ধা মহাসড়ক সংলগ্ন বকসীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমজাদ হোসেন […]

গাইবান্ধার কাউয়া চত্বরে চায়ের প্রতি চুমুকে মেতে উঠছে আড্ডা, মুগ্ধ দর্শনার্থীরা

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধা রেলস্টেশনের পশ্চিম পাশে সবুজ শ্যামল ঘেড়া চত্বরটি এক সময় যেটি ছিল ফাঁকা,ভুতুড়ে ও নির্জন প্রান্তর, ধীরে ধীরে আজ তা হয়ে উঠেছে শহরের আড্ডার কেন্দ্রবিন্দু। চত্বরের গাছগুলোতে ভোরের আলো ফুটতে না ফুটতেই কাকের কাকা ডাক সারাদিন আহার সেরে আবার সন্ধ্যায় গাছগুলোতে কাকের আনাগোনা শুরু। দাঁড়কাক ও পাতিকাক দু প্রজাতির কাক বেশি দেখা […]

‎দিনাজপুরে চিকিৎসকের ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যু’র অভিযোগ

শাহ্ আলম মন্ডল(বিরামপুর) দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত দুটি অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালে নাক, কান ও গলার ডাক্তার মোঃ শের আলী মর্তুজার ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরপর দুটি মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দুই পরিবারে। পরিবার দুটিতে চলছে শোকের মাতম। আর উঠেছে চিকিৎসার নামে অবহেলা ও অনিয়মের অভিযোগ। শনিবার (৮ নভেম্বর) […]

১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আপেল আমদানি শুরু

মো: শাহ আলম (বিরামপুর)দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর পুনরায় ভারতীয় আপেল আমদানি শুরু হয়েছে। ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় এতদিন স্থবির থাকা ফল আমদানি কার্যক্রম আবারও সচল হলো। এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ৯ নভেম্বর রবিবার বিকেলে ভারতের মালদা থেকে ভাই […]

সিলেট ৬ আসনে প্রার্থী রিভিউ চায় স্থানীয় বিএনপির একাংশ

সুহেল আহমেদ(সিলেট): সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর নাম ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগ করেছেন, অপেক্ষাকৃত অজনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় এ আসন বিএনপির হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দলের হাইকম্যান্ডের কাছে তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার বা “রিভিউ” করার আহŸান জানিয়েছেন। শনিবার (৮নভেম্বর) ঐতিহাসিক জাতীয় […]

বরগুনায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): দশম গ্রেডসহ তিনদফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে বরগুনায় দ্বিতীয় দিনের পূর্ন দিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্ম বিরতির কারনে সোমবার সকাল থেকে জেলার ৭৯৮ টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। তাই সকাল থেকে বিদ্যালয়ে আসা বেশির ভাগ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে। আর জেলার ৪১১০ জন […]

শ্রীপুরে একই রাতে দুই বাড়ীতে চুরি নিয়েগেছে কৃৃষকের ৫ গরুও

মোঃ সেলিম (শ্রীপুর) গাজীপুর: গাজীপুরেরশ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে দুই বাড়িতে র্দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র রাতের আধারে বারতোপা (পাথারপাড়া) গ্রামের কৃষক আব্দুল কাশেমের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি করে নিয়েছে। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে। একই রাতে ওই গ্রামের মৃত শাহাব উদ্দনের ছেলে মাওনা ইউনিয়ন বিএনপির সদস্য […]

শ্রীপুরে পুলিশ হেফাজত থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার পলায়ন

মোঃ সেলিম(শ্রীপুর) গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পুলিশ হেফাজত থেকে থেকে পালিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন (৩৫)। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (কাচারিপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, হত্যা মামলার আসামী স্থানীয় যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গাজীপুর ইউনিয়নের দক্ষিন ধনুয়া থেকে গ্রেফতার করা হয়। একই […]

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবি বাস্তবায়নের সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কলাপাড়া প্রাথমিক শিক্ষক পরিবার এর উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক শাহাবুদ্দিন তালুকদার, সোহরাব হোসেন হিরন, শাহিনুর বেগম, শাহ সুজা উদ্দিন, মোঃ আলী […]