সমাজের হতাশার মুল কারণ বিপ্লবী সংগঠনের অভাব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজে যে হতাশা বিরাজ করছে, তার ম‚ল কারণ হলো বিপ্লবী সংগঠনের অভাব। তিনি মনে করেন, শক্তিশালী সংগঠন ছাড়া কোনো বিপ্লব সফল হতে পারে না। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। সংগঠনের গুরুত্ব […]

গাইবান্ধায় জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের মানববন্ধন

শহিদুল ইসলাম খোকন, (গাইবান্ধা): জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করছে  ত্যাগি ও যোগ্য  নেতা কর্মীরা। সেইসাথে তারা ফ্যাসিবাদি আওয়ামী লীগের পূর্নবাসন, বিভিন্ন উপজেলা,পৌরসভার,ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত ত্যাগি নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করার বিষয়টিও  অভিযোগ করেন। শনিবার সকাল ১১টায় গাইবান্ধা পৌর শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর বিএনপির […]

নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

আমাদের কন্ঠ ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগের দুই নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন জানিয়েছেন, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান এবং […]

জামায়াতের কৌশলী মারপ্যাঁচে দিশেহারা বিএনপি

মোঃ অমিত হাসান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন চব্বিশের গন-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে সবসময়ই উত্তাল ও অনিশ্চয়তার ভেতর দিয়ে চলেছে। একদিকে ক্ষমতাসীন দল তাদের অবস্থান শক্তিশালী করে রেখেছে অন্যদিকে বিরোধী শিবির নিজেদের টিকে থাকার জন্য নানা কৌশল খুঁজছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হলো জামায়াতের পুনরুত্থান এবং বিএনপির অবস্থানগত দুর্বলতা। বহু বছর নিষিদ্ধ অবস্থায় থাকার পর জামায়াত […]

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান […]

জামায়াত ও সমমনা দলগুলো মাঠে নামছে কর্মসুচি দেবে বিএনপিও

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু এবং জুলাই সনদের আইনির ভিত্তিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই অংশ। এই কর্মসুচিতে আরও কয়েকটি দল যোগ দিতে পারে। প্রাথমিকভাবে দলগুলো ঢাকাসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মস‚চি পালন […]

জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন করেন। আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে […]

বরগুনায় ক্যান্সার আক্রান্ত সজিবের পাশে জামায়াত আর্থিক সহায়তা প্রদান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামের ক্যান্সার আক্রান্ত যুবক সজিবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃত্ব। অর্থাভাবে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলে জামায়াতের বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। সজিব নলী প্রামের ৯ নম্বর ওয়ার্ডের রনজিৎ চন্দ্র শীলের ছেলে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত […]

গাইবান্ধায় ঘাঘট নদী থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়া পাড় ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪৪) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত তাসমিন আরা নাজ ওই এলাকার মিয়া বাড়ির আমজাদ মিয়ার ভাগ্নি। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নাজ বাসা […]

পাথরঘাটায় হত্যাচেষ্টা ও বিস্ফোরণ মামলার আসামি গ্রেফতার

মোঃ আসাদুজ্জান, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় আলোচিত হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি সুমন শীলকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।  রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি নবনির্মিত টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তিনি ঢাকা থেকে বরিশালগামী সুরভী পরিবহনের একটি এসি বাসে ভ্রমণ করছিলেন। সুমন শীল বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭ […]