কারিকুলামে আসছে বড় পরিবর্তন – ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক : প্র্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী বাংলাদেশের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ে হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]
কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে টক্সিক টাইটেনস চ্যাম্পিয়ন
এস এম আলমগীর হোসেন (কলাপাড়া)ঃ পটুয়াখালীর কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচ কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে টক্সিক টাইটেনস ও বয়েজ অফ রহমতপুর মুখোমুখি হয়। জমজমাট এ ফাইনালে বয়েজ অফ রহমতপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টক্সিক টাইটেনস। মঙ্গলবার বিকেলে কলাপাড়া পৌর শহরের রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক […]
নবাবগঞ্জে দুটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

মোঃ শাহ্ আলম মন্ডল : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা এবং […]
অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না : নবনিযুক্ত ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি, অনলাইন জুয়া এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। বুধবার (২০ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে […]
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না : রামিসার বাবা

অনলাইন ডেস্ক আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই—গণমাধ্যমকর্মীদের সামনে মেয়ে রামিসা আক্তারের হত্যার বিচারের আক্ষেপ নিয়ে এসব কথা বলেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি বলেন, ‘আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ […]
পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনেও লড়াই চালিয়ে যাচ্ছিল পাকিস্তান। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানর জুটি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শেষ দিনের শুরুতে দ্রুত রান তুলে ম্যাচে উত্তেজনা […]
দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ : ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান দিয়ে তিনি এ […]
ফায়ার সার্ভিসের সক্ষমতা ও জনবল ৩০ হাজারে উন্নীত করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিউল ইসলাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সামর্থ্য এবং সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকার বহুমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বাহিনীর সেবার পরিধি বাড়াতে নতুন ফায়ার স্টেশন নির্মাণ, আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন, জনবল বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মঙ্গলবার ১৯ মে সকাল ১০টায় রাজধানীর পূর্বাচলে ফায়ার […]
শরীয়তপুরে সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎ প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঃ শরীয়তপুরের পাঁচটি মেগা প্রকল্পে ভুয়া অবকাঠামো দেখিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণপূর্তের অসাধু কর্মকর্তাদের সহায়তায় ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে দালাল চক্র হরিলুটে মেতে ওঠে এর প্রধান হোতা ছিলেন নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ঢালী। কয়েকটি প্রকল্পে হাজার কোটি টাকা লোপাট হয়েছে চেয়ারম্যান আলমগীর ঢালীর নেতৃত্বে এই দালাল চক্রের […]
ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ভূমিসেবাকে দুর্নীতি-হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণকে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) তেজগাঁও ভূমি ভবনে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে […]