গোপালগঞ্জের ক্ষতিগ্রস্ত স্থাপনা ও সংঘর্ষের স্থান পরিদর্শন করেছে দুই উপদেষ্টা

শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’র পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। পরিদর্শন করা উপদেষ্টারা হলেন, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। […]
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের দাফন কার্য সম্পন্ন

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সদস্য সদস্য ও বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মান্নান তালুকদার মারা গছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮৯) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগাহি রেখে গেছেন।গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ টায় ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর নিজ বাসবভনে শেষ নিশ্বাস ত্যাগ […]
রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক, দেশীয় অস্ত্রসহ ৩জন গ্রেফতার

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৯ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন(২৭), […]
গোপালগঞ্জে কারফিউ শিথিল হলেও স্বাভাবিক হয়নি জনজীবন

শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কর্মসূচিকে ঘিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ঘটনার তিনদিন পর শনিবার পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। গোপালগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান জানান, শনিবার সকাল ৬হতে রাত ৮ পর্যন্ত ১৪ ঘন্টার কারফিউ […]
একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে

একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব। তিনি আরও […]
বাংলাদেশে নতুন কোনো গডফাদার সৃষ্টি হতে দেওয়া হবে না : নাহিদ ইসলাম

আমাদের কন্ঠ ডেস্কঃ বাংলাদেশে নতুন ভাবে আর কোনো ‘গডফাদার’ সৃষ্টি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে ‘জুলাই পদযাত্রা’ শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন , ‘গত সরকারের সময়ে কক্সবাজার […]
গোপালগঞ্জে নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামীলীগ নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। […]
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদকঃ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়ার পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব ।শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়।ইসলামী সংগীতশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুর সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন। এই পর্বে সাইমুম শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করছে। এ ছাড়া বিভিন্ন মহানগর ও বিভাগীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলো […]
কেরাণীগঞ্জে জামায়েতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ঘোষিত আ’লীগ- ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেরাণীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। জামায়াতে ইসলামী বাংলাদেশ কেরাণীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্ত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কয়েক হাজার নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন। ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এবি […]
পাইকগাছার শিববাটি ব্রীজের টোল অবমুক্তির দাবিতে মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ পাইকগাছা ও কয়রা বাসীর প্রাণের দাবি শিববাটি ব্রীজের টোল স্থায়ীভাবে অবমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় শিববাটি শিবসা ব্রীজে উপজেলা ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তৃতা করেন, অ্যাড. রুহুল আমিন, এসকে […]