‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক সংসদ অধিবেশনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেশ কয়েকটি গণবিরোধী বিল পাস হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এসব বিল পাসের প্রতিবাদে তার নেত্বত্বে বিরোধী জোটের এমপিরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। বিরোধীদলীয় নেতা বলেন, […]
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে দেশটির সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। […]
মৌলভীবাজারে ৯ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন তৈরির কাজ সম্পন্ন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে ৬২ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন তৈরির কাজ সম্পন্ন করেছে মৌলভীবাজার জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে ৬তলা বিশিষ্ট ভবন, জেলার শ্রীমঙ্গলে বর্মাছড়া টি গার্ডেন স্কুল অ্যান্ড কলেজে ৬তলা বিশিষ্ট ভবন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬তলা বিশিষ্ট […]
দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগে মিঠাপুকুরে সংবাদ সম্মেলন

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুরে এক দৃষ্টি প্রতিবন্ধীকে ‘মাদক কারবারি’ সাজিয়ে তার বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বালুয়ারমাঠ এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ লোকমান মিয়া ও তার পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্থানীয় বাসিন্দা […]
সংস্কার হচ্ছে সাতক্ষীরার শাখরা-কোমরপুর ব্রিজ

আক্তারুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হলেও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রæতি বাস্তবায়নের মাধ্যমে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনীতিতে যেখানে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রæতি অনেক সময়ই বাস্তবায়নের মুখ দেখে না, সেখানে তিনি প্রমাণ […]
চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ

মোহাঃ আলী আশরাফ খোকন(চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে): চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। আড়াই মিটার প্রসস্থ সড়কের অনেকাংশই ফাঁকা রেখে পিচ কার্পেটিং করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে ফাঁকা থাকা সড়ক রাতারাতি মাটি দিয়ে ঢেকে ফেলার সত্যতা মিলেছে। এমনকি পিচ কার্পেটিংয়েও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার […]
নেইমারকে জড়িয়ে অর্থ কেলেঙ্কারি, ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

ক্রীড়া ডেস্ক আর্থিক অনিয়মের অভিযোগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার পদত্যাগের দাবি উঠেছে। এতে ক্লাবটিতে দেখা দিয়েছে বড় ধরনের প্রশাসনিক সঙ্কট। বিতর্কটি তৈরি হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের সঙ্গে ১৮ মিলিয়ন পাউন্ড ঋণ সংশ্লিষ্টতা। প্রতিবেদন গোল ডটকমের। ক্লাবটি বর্তমানে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে নেইমারের বাবার পরিচালিত ইমেজ রাইটস ‘এনআর স্পোর্টস’-এর কাছে বকেয়া ১৮ মিলিয়ন […]
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীরে ক্লাস (ব্লেনডেড) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দিন। জানা যায়, আগামী সপ্তাহে তা […]
পাকিস্তান নয়, যুদ্ধবিরতির নেপথ্যে যুক্তরাষ্ট্রই

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতির পরেও ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি ব্যাপক হামলা হয়েছে। ইরান বলছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও আছে, অন্যদিকে ইসরায়েলের দাবি লেবানন নেই। এনিয়ে এই যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে পাকিস্তান নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তবে ফিন্যান্সিয়াল টাইমসের […]
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই […]