কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত

আক্তারুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে খাদ্য বান্ধব কার্ড দেয়ার নামে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগের ইন্ধনদাতা ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে জনতা ধরে বাজারে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) সকাল ৯ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে এ ঘটনা ঘটে। আগামী ইউনিয়ন […]
টেকনাফে সংরক্ষিত বনে ইটের বাউন্ডারি, হুমকিতে বন ও বন্যপ্রাণী

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে বিশাল আয়তনজুড়ে নির্মিত হচ্ছে সুউচ্চ বাউন্ডারী। বনের মাঝে বন্যপ্রাণী চলাচলের পথে বিশাল আয়তনের সুউচ্চ বাউন্ডারী নির্মিত হলে বন এবং বন্যপ্রাণী মারাত্মক ক্ষতিতে পড়বে। এতে চরম হুমকিতে পড়তে পারে বন ও বন্যপ্রাণী। খোঁজ নিয়ে জানাগেছে, টেকনাফ রেঞ্জের মুচনী বিটের নয়াপড়া এলাকাস্থ ২৬নং শালবাগান ক্যাম্পের প্রান্ত সীমানায় সংরক্ষিত বনাঞ্চলের […]
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের মতবিনিময়

সৈয়দ ফজলে রাব্বী ডলার : বগুড়া ইতিহাস চর্চা পরিষদের এক মতবিনিময় সভা ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম রাজিউল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় এক মতবিনিময় সভা গতকাল রবিবার রাতে রোচাস চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন প্রফেসর ড. খালিকুজ্জামান ইলিয়াস, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড.এ,কে,এম মাহবুবর […]
যানজট নিরসনে কুতুপালং বাজারে ফের উচ্ছেদ অভিযান

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে রাস্তার দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জনস্বার্থে যানজট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার […]
মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক পুলিশের নতুন পোশাক মানানসই নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগের পোশাকেই পুলিশ সদস্যরা ফিরছেন উল্লেখ করে তিনি বলেন, ‘শার্ট আগের মতোই থাকবে—মেট্রোপলিটন এলাকায় সবুজ এবং সারাদেশে নীল। প্যান্ট থাকবে খাকি রঙের।’ সোমবার (৪ মে) সচিবালয়ে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র প্রথম সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের […]
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক বন্ধ কারখানাগুলোর বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ […]
ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম উদ্বোধন

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ কর্মস‚চির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। প্রধান অতিথি […]
মুক্তাগাছায় ট্রাকচাপায় নিহত-৩ আহত-৫

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে মুক্তাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা সড়কে চলার সময় বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাকের সঙ্গে […]
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মঠবাড়িয়ার- রিয়াজুল ইসলাম সজিব

নিজস্ব প্রতিবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম সজিব । গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পাওয়া ছাত্রনেতা রিয়াজুল ইসলাম […]
কক্সবাজারে ৪ মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র ৪ মাসব্যাপী মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্স। এতে অংশ নিচ্ছেন ১০০ জন প্রশিক্ষণার্থী। রোববার (৩ মে) সকালে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “বাংলাদেশ সড়ক নিরাপত্তা” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে […]