গোবিন্দগঞ্জে নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকান্ডের মূল আসামীকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। […]

বরগুনায় বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বই পুড়িয়েছে শিক্ষার্থীরা

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউট এর মুল ফটকের সামনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাস ভিত্তিক বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে […]

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

সুমন ভট্টাচার্য(ময়মনসিংহ) : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। […]

বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‎বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে আলোচনা সভায় […]

কিশোর গ্যাংদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিশোরগ্যাংদের হামলার শিকার স্কুলছাত্র বায়জিদ। হামলাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন করেছে গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় ব্যক্তিবর্গরা। সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান সড়কে ঘন্টা ব্যাপী কয়েক হাজার শিক্ষার্থী এ মানববন্ধন অংশগ্রহণ করে। উল্লেখ্য, গত ১২ আগস্ট বরগুনা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী বাইজিদ (১৪) […]

বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): আজ থেকে বরগুনায় শুরু হয়েছে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। প্রধান অতিথি হিসেবে বেলা ১১ টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। এর আগে বর্নাঢ্য র‌্যালীসহ শহর প্রদক্ষিণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় […]

নানা আয়োজনে সাতক্ষীরায় মৎস্য সপ্তাহ পালিত

জেলা প্রতিনিধি(সাতক্ষীরা): র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদে সোমবার (১৮ আগস্ট) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর […]

নাচোলে জাতীয় মৎস সপ্তাহ পালিত

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। “অভায়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”-প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, মৎস্য চাষী, মৎস্য জীবি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা […]

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে উত্তপ্ত পরিস্থিতি নিরাপত্তাহীনতায় চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা

জেলা প্রতি‌নিধি(ব‌রিশাল): স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন চিকিৎসক ও একজন স্টাফসহ অন্তত তিনজন আহত হয়েছেন। পরিস্থিতির অবনতি হলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল […]

জমকালো আয়োজনে মানবিক বরগুনার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় জমকালো আয়োজনে পালিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বরগুনার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার বিকেল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭ টায় শেষ হয়। মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা সভাপতি জেএম ইমরান হোসাইন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ.এম জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে […]