ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইনডিপেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন

মোঃসিফন মিয়া (লন্ডন থেকে): আসন্ন ৭ মে, লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রেস কনফারেন্সে কথা বললেন জামি আলী, জানালেন বিস্তৃত কর্মপরিকল্পনা। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে মেয়র প্রার্থী জামি আলী উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দিলেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির তত্ত্বাবধানে প‚র্ব লন্ডনের একটি […]

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট

নিজস্ব প্রতিবেদক ঢাকায় বেশ কিছুদিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ। আজও গরমের দাপট অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, ফলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস রয়েছে। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা […]

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো মূল্যবৃদ্ধির ঘটনা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, নতুন এই দর আজ (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এতে […]

রংপুরে কালবৈশাখীর তান্ডব লন্ডভন্ড ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি ইউনিয়ন

হারুন-অর-রশিদ বাবু (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলায় শনিবার রাতে আঘাত হানা ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার রাত ৮টার দিকে শুরু হওয়া এই ঝড়ে তারাগঞ্জ উপজেলার ওপর দিয়ে […]

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো: ঝালকাঠি সদর উপজেলার গাবা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিয়াসুল আমিন জামাল শিকদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও সন্তান। যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন, পারিবারিক অধিকার বঞ্চনা এবং নিরাপত্তাহীনতার অভিযোগ এনে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী স্ত্রী নিশাত জাহান শফি (প‚র্ব নাম […]

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শহরের অভিজাত বেঙ্গল কনভেশন হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মুহাম্মদ এনামুল্লাহ আব্বাসী, পীর সাহেব,জৈনপুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এম. […]

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ৩২ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে জেলার সব রুটে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকালে জেলা পুলিশ সুপার জসীম উদ্দিনের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, আলোচনায় সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে […]

ঝিনাইদহে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ) ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় আধুনিক উৎপাদনের কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রইজ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিলার মাহবুব আলম চৌধুরী পিন্টু এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান […]

গাইবান্ধায় ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’ বইয়ের মোড়ক উন্মোচন

শহিদুল ইসলাম খোকন: পানি, নদী ও পরিবেশ নিয়ে সমকালীন ভাবনা ও বিশ্লেষণধর্মী গ্রন্থ ‘জল ও জলাধার ভাবনার স্রোতধ্বনি’র প্রকাশনা অনুষ্ঠান শনিবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকু, অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম, ব্রিগেডিয়ার (অব.) রকিবুর রহমান ডালেস এবং […]

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেকে সপ্তাহব্যাপী কঁচুরিপানা অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় সদর ভুমি অফিসের সামনে এই ঘাঘট লেকের কঁচুরিপানা অপসারন ও পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় […]