ঝিনাইদহে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন অফিসের প্রেস ব্রিফিং-

মোঃ – মহি উদ্দীন, ঝিনাইদহ। ঝিনাইদহে হাম – রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৩ টায় সিভিল সার্জন অফিসের সম্মে’লন কক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান জানান হাম- রুবেলার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা অনেকটা প্রাদুর্ভাবের রুপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে […]
তুরাগে অটোরিক্সা চালক সাইফুল হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২

তানভীর খানঃ রাজধানীর তুরাগ থানায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. শহীদুল ইসলাম (৩৪) ও স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)। র্যাব জানায়, ঢাকা জেলার ধামরাই থানার স্ট্যান্ড ওভারব্রিজ এলাকা থেকে শহীদুলকে এবং তুরাগের […]
মঠবাড়িয়ায় ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার গ্রেপ্তার, ২বছরের কারাদণ্ড

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘ দিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দর গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিজের আসল পরিচয় লুকাতে ওই ব্যক্তি বারবার নাম […]
গৃহবধু ববিতার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ২ঘন্টা গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন বদিজ্জামান,শিমুল মেম্বার,নুরুল আমিন সহ অন্যরা। প্রসঙ্গত গত ২৮ মার্চ তারিখে উপজেলার ঢোলভাঙ্গা […]
আজ থেকে সাতক্ষীরায় ২ হাজার ৪১৭টি কেন্দ্রে একযোগে প্রদান করা হবে হামের টিকা

আক্তারুল ইসলাম: সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত […]
মাদক ও সমাজের অনাচার দূর করা জন্য বরগুনায় মাতৃপিতৃ পূজা অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান : শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে বরগুনায় ৪০ প্রহর ব্যাপী গুরুনাম সংকীর্তন উপলক্ষে মা, বাবার প্রতি সন্তানের ভক্তি ও সমাজের নানা অনাচার দ‚র করার জন্য মাতৃ-পিতৃ প‚জা অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষনি করেছে। রবিবার বেলা ১১টায় বরগুনা সার্বজনীন অখড়াবাড়ীতে ৫০জন সন্তান তার মা ও বাবাকে প‚জা করেছে। মাদক ও মোবাইল […]
ময়মনসিংহের তারাকান্দায় ১৪৪ ধারা জারি

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহের তারাকান্দা সদর এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জানা যায়, বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এবং স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মুল্লাহর সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। উভয় […]
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইনডিপেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন

মোঃসিফন মিয়া (লন্ডন থেকে): আসন্ন ৭ মে, লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রেস কনফারেন্সে কথা বললেন জামি আলী, জানালেন বিস্তৃত কর্মপরিকল্পনা। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে মেয়র প্রার্থী জামি আলী উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দিলেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির তত্ত্বাবধানে প‚র্ব লন্ডনের একটি […]
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট

নিজস্ব প্রতিবেদক ঢাকায় বেশ কিছুদিন ধরে গরমে জনজীবন অতিষ্ঠ। আজও গরমের দাপট অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, ফলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস রয়েছে। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা […]
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো মূল্যবৃদ্ধির ঘটনা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, নতুন এই দর আজ (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এতে […]