ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক রাজধানীর সত্রাপুরে যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার পরিচয় মিলেছে। তিনি ‘শীর্ষ সন্ত্রাসী মামুন’। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে […]
মোহাম্মদপুরের সেন্ট যোসেফ বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিডি

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (৭ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে বিদ্যালয়ের তিন নম্বর ফটকের ভেতরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে বিদ্যুৎ ছিল না। […]
চার জেলার পদ্মার চরে হঠাৎ দেড় হাজার পুলিশের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক রাজশাহী, পাবনা, নাটোর ও কুষ্টিয়ার পদ্মা চরে রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। চার জেলার এই যৌথ অভিযানে অংশ নিয়েছেন রাজশাহী ও খুলনা রেঞ্জের দেড় হাজার পুলিশ সদস্য। রাজশাহী রেঞ্জের অধীন রাজশাহী, পাবনা ও নাটোরে অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। এখানে অংশ নিয়েছেন ১ হাজার ২০০ পুলিশ […]
দিনাজপুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরনের পর ধর্ষণ: গ্রেফতার ১

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ভিকটিমকে। রোববার (৯ নভেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। এজাহার […]
গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ঢাবি ছাত্রদল নেতা সাম্য: ডিবি

নিজস্ব প্রতিবেদক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমনটিই বলেছে মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাত জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। […]
পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন দুর্ঘটনা হয়

নিজস্ব প্রতিবেদক তদন্ত প্রতিবদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রতিবেদনে দুর্ঘটনার মূল কারণ […]
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে রবিন মিয়া(৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। ৪ নভেম্বর সোমবার রাতে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকেরে ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, বেশ […]
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জোরালো ভ‚মিকা পালন করবে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ বলেন, […]
গণভোট নিয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক গণভোট সংক্রান্ত রাজনৈতিক মতভেদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অনুষ্ঠিত […]
হানিফসহ ৪ জনের বিচার শুরু গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়ায় গণ-অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হয়েছে। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা […]